সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড পদ্ধতিকে সংক্ষেপে সি. জি. এস. পদ্ধতি বলে। এ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড।

সব শব্দই শোনা যায় না কেন?
উৎসের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। সব কম্পনই আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগাতে পারে না। দেখা গেছে, উৎসের কম্পাঙ্ক যদি ২০-এর কম এবং ২০,০০০-এর বেশি হয় তবে সে কম্পন আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করতে পারে না। ফলে সে শব্দ আমরা শুনতে পাই না। উৎসের কম্পাঙ্ক ২০ থেকে ২০,০০০-এর মধ্যে থাকলেই শুধু আমরা সে শব্দ শুনতে পাই। কিন্তু অন্যন্য প্রাণীর ক্ষেত্রে এ সীমা বিভিন্ন। তাই আমরা যা শুনতে পাই না তা অন্যান্য প্রাণী শুনতে পারে। যেমনঃ কুকুর।

Post a Comment

Previous Post Next Post