ফেসবুকে ‘বন্ধু’ কারা?
ফেসবুক ব্যবহারকারী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে তার ‘বন্ধু’।
ফেসবুক ব্যবহারের সুবিধা ও অসুবিধা।
ফেসবুক হলো সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট। ফেসবুক ব্যবহারের বেশ কিছু সুবিধা নিচে দেওয়া হলোঃ
- খুব সহজে পরিচিত-অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করা যায় এবং বন্ধু হওয়া যায়।
- অল্প সময়ে ও স্বল্প ব্যয়ে একাধিক বন্ধুর খোঁজ নেওয়া যায়।
- পারস্পরিক সম্পর্কের স্থায়িত্ব বাড়ে।
- বিভিন্ন শিক্ষামূলক পেজ দেখার মাধ্যমে জ্ঞান বাড়ে।
- দ্রুত দেশ-বিদেশের সংবাদ পাওয়া যায়।
- গণসচেতনতা এবং সামাজিক মূল্যবোধ বাড়াতে সাহায্য করে।
- অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরিতে এবং সৃষ্টিশীল কাজে উৎসাহ বাড়ে।
ফেসবুকের এত সব সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। নিচে ফেসবুক ব্যবহারের কিছু অসুবিধা উল্লেখ করা হলোঃ
- বর্তমান সময়ে স্বল্প বয়সীদের কাছে ফেসবুক আসক্তির মতো।
- অসঙ্গতিপূর্ণ বা অসামাজিক কোন পোস্টের দরুন ব্যবহারকারী মানসিকভাবে আহত হতে পারে।
- তরুণ-তরুণীদের বিপথে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

Post a Comment