নিজেকে বুঝতে পারছিলাম না...

খুব চেষ্টা করেছি বোঝার তারপরে ও বুঝতে পারছিলাম না।

তারপরে সিদ্ধান্ত নিলাম নিজেকে বুঝতে হলে অনলাইন থেকে কিছুদিনের জন্য দূরে থাকবো।

নিজেকে বোঝার জন্য সবকিছু বন্ধ করে বাড়িতে অবস্থান করবো এবং অনুভব করার চেষ্টা করব মনের অস্থিরতাটা কেন?

যেমন ভাবা তেমন কাজ..

বন্ধ করে দিলাম বাজার, অনলাইন সব বন্ধ করে দিয়ে বাড়িতে অবস্থান করলাম।

শুক্রবার মোটামুটি নাটক দেখে কাটিয়ে দিলাম! কিন্তু শনিবার তো আর সময় যাচ্ছে না, সিনেমা ভালো লাগে না, নাটক ভালোলাগে না, বই কিনেছি বই পড়তে ভালোলাগে না।

রাতে ও তেমন একটা ঘুম হলো না...

শুয়ে শুয়ে ভাবলাম কালকে কিভাবে থাকবো কি করবো কালকে?

মন তো আর ভালো লাগছে না...

তারপর সিদ্ধান্ত নিলাম শহরে যাবো....

শহরে গেলে হয়তো মনটা ভালো হবে...

সারাদিন শহরে হাঁটলাম কোন কাজ নাই আনমনে হাঁটলাম একটা ব্যাপার মন থেকে কোনোভাবেই সরাতে পারছিনা...

হেঁটে হেঁটে পর্যটন কেন্দ্রের যেখানে মানুষ উচ্ছ্বাসে আনন্দে সময় কাটাচ্ছে সেখানেও গেলাম কিন্তু আমার মন ভালো হচ্ছে না কোনভাবেই মন ভালো হচ্ছে না।


কেনাকাটা করতে গেলাম কোন কিছু পছন্দ করতে পারছিনা কারন মনটা অস্থির...

তারপর বাড়ি চলে আসলাম...

আজকে দোকানে আসার কথা ছিল না কিন্তু কাস্টমারের একটা হিসাব জটিলতার কারণে আসতে হল।

অবশেষে অনেকক্ষণ পর হিসাব জটিলতা শেষ করলাম।



Post a Comment

Previous Post Next Post