এটিএম
 (ATM) ব্যাংকিং সার্ভিসে ব্যবহৃত এক ধরনের মেশিন। এটিএম এর পূর্ণরূপ হলো Automated teller machine। এর মাধ্যমে ব্যাংক কার্ড বা এটিএম কার্ড দিয়ে দিন রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় টাকা তোলা যায়।

এটিএম গ্রাহকের অর্থের সর্বোত্তম নিরাপত্তা প্রদান করে থাকে। এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার উভয় ক্ষেত্রের রয়েছে কঠোর নিরাপত্তা। এটিএমএ কার্ড ঢুকানোর পর এটিএম পিন চাইবে। সাধারণত ৩ বারের বারও গ্রাহক সঠিক পিন জানাতে না পারলে কার্ডটি এটিএমএ থেকে যায়। সফটওয়্যারগুলো এমনভাবেই তৈরি যে পিন কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ থাকে যা চোখে দেখা যায় না। এতে করে পিন জানা না থাকলে চুরি করা কার্ড কেউ কাজে লাগাতে পারে না।

Post a Comment

Previous Post Next Post