৩ ধরনের পাওয়ার সাপ্লাই সাধারণত বেশি ব্যবহৃত হয়ে থাকে। এগুলাে হলােঃ
- এটি পাওয়ার সাপ্লাই (AT Power Supply) - পুরনাে পিসিগুলােতে এখনও ব্যবহৃত হয়।
- এটিএক্স পাওয়ার সাপ্লাই (ATX Power Supply) - বর্তমানে বেশি ব্যবহৃত হয়।
- এটিএক্স-২ পাওয়ার সাপ্লাই (A TX-2 Power Supply) - এই স্ট্যান্ডার্ড সাম্প্রতিককালে চালু হয়েছে।
পাওয়ার সাপ্লাই ইউনিটকে খুব সহজেই পরিবর্তন করা যায় এবং খুব বেশি দামি নয়। তাই পাওয়ার সাপ্লাই ঠিকমতাে কাজ না করলে এবং নষ্ট হয়ে গেলে এটি তারাতারি পরিবর্তন করে নেয়া প্রয়োজন। পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা তৈরি হলে সিস্টেম ঠিকমতাে কাজ করে না। তাই সর্বদা ভালাে দেখে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা উচিত। পাওয়ার সাপ্লাই ইউনিট প্রধানত দুটি অংশে বিভক্ত। এগুলাে হলােঃ
- ইনপুট অংশ
- আউটপুট অংশ
আউটপুট অংশঃ এই অংশটি গ্রহণকৃত বিদ্যুৎ কে কম্পিউটারের বিভিন্ন অংশে সরবরাহ করে থাকে। পাওয়ার সাপ্লাই থেকে অনেকগুলাে ক্যাবল কপিউটারের বিভিন্ন কম্পোনেন্টের সাথে যুক্ত হয়ে সেগুলােতে বিদ্যুৎ সঞ্চালন করে থাকে।

Post a Comment