সেটের চিত্রায়িত রূপ হলো ভেনচিত্র। সেটের উপাদানগুলোকে আয়ত, বৃত্তাকার, উপ-বৃত্তাকার, ত্রিভুজাকার আবদ্ধ ক্ষেত্রের অন্তর্ভুক্ত করে যে চিত্র পাওয়া যায় তাকে ভেনচিত্র বলে। আর ভেনচিত্র দিয়ে সেট প্রকাশের রীতিকে বলা হয় সেট প্রকাশের ভেনচিত্র পদ্ধতি। কোনো উপাদান ভেনচিত্রের কোথায় থাকবে বা কত দূরে থাকবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই। সুবিধা অনুযায়ী যে কোন উপাদানকে আবদ্ধ রেখার যে কোনো স্থানে বসানো যায়।
ব্রিটিশ তর্কশাস্ত্রবিদ জন ভেন (John Venn) ভেনচিত্র আবিষ্কার করেন।
Post a Comment