হিউম্যান এক্সপার্ট ও এক্সপার্ট সিস্টেমের মধ্যে পার্থক্য নিম্নে উল্লেখ করা হলোঃ

হিউম্যান এক্সপার্ট

  • নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করলে দক্ষতা ও জ্ঞানের অবনতি ঘটতে পারে।
  • হিউম্যান এক্সপার্টদের প্রশিক্ষণ বেশ ব্যয়বহুল ও দীর্ঘ প্রক্রিয়া এমনকি এটি অনেক সময় ভালো ফলাফলের নিশ্চয়তা দিতে পারে না।
  • ভাবাবেগের ও মনস্তাত্ত্বিক বিষয়গুলোর প্রতি সংবেদনশীল যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলে।
  • দুষ্প্রাপ্য এবং সাধারণত উঁচু বেতন প্রদান করতে হয়।

এক্সপার্ট সিস্টেম
  • স্থায়ী জ্ঞান ও দক্ষতা সরবরাহ করে।
  • এক্সপার্ট সিস্টেম হতে প্রাপ্ত কৃত্রিম দক্ষতা ও জ্ঞান খুব সহজেই পুনরুৎপাদন ও স্থানান্তর করা যায়, এজন্য কেবল কম্পিউটার প্রোগ্রামটিকে ডুপ্লিকেট করতে হয়।
  • সঙ্গতিপূর্ণ পুনরুৎপাদনক্ষম ফলাফলসমূহ সরবরাহ করে।
  • এক্সপার্ট সিস্টেমগুলো পরিচালনা ও দেখভাল করা তুলনামূলকভাবে সস্তা।

Post a Comment

Previous Post Next Post