সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি গুরুত্বটাই এই হচ্ছে আসল।
এবার আসুন গুরুত্বটা আসলে কি? আপনার কোন কোন ব্যাপারগুলো তার গুরুত্ব দিয়ে দেখা দরকার?
যেমন - আপনি সারাদিন তাকে নিয়ে অনেক ভালো কিছু চিন্তা করলেন সারাদিন চিন্তা করে একটা ব্যাপার খুঁজে পেলেন যেটা তাকে বলা খুবই প্রয়োজন তাকে বলতে পারলে আপনি শান্তি অনুভব করবেন সেইভাবে।
তাকে বললেনও কিন্তু সে সময়মত সেটার গুরুত্ব দিলো না।
তাহলে কি হলো আপনার সারাদিনের তাকে নিয়ে ভালো ভাবনা চিন্তা সবকিছু লস হয়ে গেল তাইনা?
এই লসটা কেন হল?
কার জন্য হল?
কিসের জন্য হলো?
শুধু তার জন্য লস হল কারণ সে আপনার সারাদিনের চিন্তা ভাবনা এবং বলা কথাটিকে গুরুত্ব দেয়নি। তাই সম্পর্কের একে অপরের প্রতি গুরুত্ব থাকাটা একান্ত প্রয়োজন।
আমি মনে করি.....
আবার মনে করুন আপনার একটা সমস্যা হয়েছে আপনি তাকে সিরিয়াসলি কথাটা বললেন.....
কিন্তু সে সিরিয়াসলি নিলোনা
আবার সময় মতন কথাটাকে গুরুত্ব ও দিলো না এখানে আপনি তাকে কথাটা বলে পুরোপুরি হতাশ হলেন ফলে আপনার সমস্যাটা সমাধান হলো না। এখানেও সমস্যা গুরুত্বের।
সম্পর্ক চলাকালীন সময়ে যে কোন একজনের ব্যস্ততা সম্পর্কের জন্য সমস্যার তবে ভালোবাসা থাকলে এটা কিছুই নয়...
একজন মানুষ সারাদিন ব্যস্ত থাকার পরও আপনাকে কিছু সময় দিল , ,,,,
আপনার কাছে এটা কিছু সময় মনে হলেও সেই সময়টা হয়তো তার রেস্ট নেওয়ার সময়।
যেটা আপনাকে দিয়েছে....
সেটা হয়তো খাবার অথবা হাঁটার সময় অথবা ঘুমের সময় যেটা তার নিজের প্রয়োজন ছিল।
কিন্তু আপনি তার কাছে গুরুত্ববহ তাই তারপরও সে তার প্রয়োজনীয় সময় গুলো আপনাকে দিয়েছে।
এটা শুধুমাত্র আপনাকে গুরুত্ব দেওয়ার কারণেই দিতে হলো।
এবং দিয়েও থাকে কারণ সেই মানুষটি আপনাকে গুরুত্বপূর্ণ মনে করে।
আরেকজন মানুষের কাছে অফুরন্ত সময় থাকার পরেও কিন্তু সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না।
সময় মতন আপনাকে ফোন করছেনা সময় মত আপনার খোঁজ খবর নিচ্ছে না,
সময় থাকলেও নিচ্ছে না।
আবার আপনি সময় করে তাকে ফোন মেসেজ করলেও সে গুরুত্ব দিচ্ছে না সিন করছে না।
এটা তারা আপনার প্রতি অবহেলার প্রকাশ।
যে মানুষটা সারাদিন ব্যস্ত থাকার পরও আপনাকে তার রেস্টের সময় হলেও স্মরণ করে এবং আপনার খোঁজ খবর নেয় সে আপনার প্রকৃত ভালোবাসার মানুষ হতেও পারে।
সারাদিন ফ্রি থেকেও আপনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করে না এবং আপনি কিছু বললেও সিরিয়াসলি নেয় না সে রীতিমত প্রতারক।
পরিশেষে বলব অনেক সময় দিলেই কেউ কাউকে বেশি ভালবাসে না। ভালোবাসাটা গুরুত্বের এবং আন্তরিকতার, বিশ্বাসের।
আবার কম সময় দিও অনেকে অনেকে ভালোবেসে ফেলে হয়তো বলে না।
যেই মেসেজটা দিতে চেয়েছিলাম আপনাদের সেটা হল।
ব্যস্ত থেকে যে সময় দেয়....
সে যদি সময় কমও দেয় এবং তার সময় দেওয়ার মধ্যে যদি গুরুত্বটা বহমান থাকে।
তার সময় দেওয়া আর অফুরন্ত সময় থাকা মানুষটার সময় দেওয়া এক নয়।

Post a Comment