পরীক্ষাগারে কেউ দূর্ঘটনার কবলিত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে একটি বক্সের মধ্যে কিছু উপকরণ রাখা হয় যার সাহায্যে প্রাথমিক চিকিৎসা করা হয়। উক্ত উপকরণ সমৃদ্ধ বক্সটিই ফার্স্ট এইড বক্স।


পরীক্ষাগারে পাইরেক্সের তৈরি গ্লাস সামগ্রী ব্যবহার করা হয় কেন?

পরীক্ষাগারে সাধারণত পাইরেক্সের তৈরি করা গ্লাস সামগ্রী ব্যবহার করা হয়। কারণ, এ জাতীয় গ্লাস সর্বোচ্চ তাপসহতা, ঘাতসহনক্ষমতা ও উচ্চ বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন হয়। তাই কোন পরীক্ষাকার্য সম্পাদনের যদি উচ্চ তাপ প্রয়োগ বা দ্রুত তাপ বৃদ্ধি এবং দ্রুত ঠান্ডা করার প্রয়োজন হয়, তবে সাধারণ কাঁচের তৈরি জিনিস সহজে ফেটে যায়। এজন্য রাসায়নিক পরীক্ষাগারে সাধারণত পাইরেক্সের তৈরি গ্লাস সামগ্রী ব্যবহার করা হয়।

Post a Comment

Previous Post Next Post