গ্লাসসামগ্রী বলতে আমরা বুঝি কাঁচের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি যা সাধারণত রাসায়নিক পরীক্ষাগারে ব্যবহৃত হয়। যেমনঃ ব্যুরেট, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বিকার, টেস্টটিউব ইত্যাদি।


কাঁচের পাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন?
কাঁচের পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) সংরক্ষণ করা যায় না। কারণ, কাঁচের মূল উপাদান সিলিকা। যা কাঁচের সাথে বিক্রিয়া করে কাঁচের ক্ষয় ঘটায়। এজন্য কাঁচ পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সংরক্ষণ করা যায় না। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের মধ্যস্থ সিলিকা উপাদানসহ বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট (Na₂SiO₃) উৎপন্ন করে। ফলে কাঁচ অমসৃণ হয়। বিক্রিয়াটি নিম্নরূপঃ-
2NaOH + SiO₂ -----> Na₂SiO₃ +H₂O

Post a Comment

Previous Post Next Post