আল্লাহ তায়ালার দাসত্ব স্বীকার করাকে ইবাদত বলে। ইবাদত তিন প্রকার। যথা–

  1. ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত,
  2. ইবাদতে মালি বা আর্থিক ইবাদত,
  3. ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত।

ওযু নষ্ট হওয়ার কারণগুলো কি কি?

নানা কারণে ওযু নষ্ট হয়। এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যেসব কারণে ওযু নষ্ট হয় তা হলো–

  1. পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে।
  2. মুখ ভরে বমি করলে।
  3. কোনো কিছু ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে।
  4. অজ্ঞান হলে।
  5. রক্ত বা পুঁজ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে।
  6. সালাতের মধ্যে উচ্চস্বরে হেসে পড়লে।
ওযু করা ফরজ। ওযু ছাড়া সালাত আদায় হয় না। ওযু সম্পর্কে আমরা সাবধান থাকব। ওযু নষ্ট হলে ওযু করে নেব।

Post a Comment

Previous Post Next Post