মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলে। আল্লাহ তায়ালার সাথে শিরক চার (৪) প্রকারের হতে পারে। যথা– (১) আল্লাহর সত্তা ও অস্তিত্বে, (২) আল্লাহর গুণাবলিতে, (৩) আল্লাহর ক্ষমায় এবং (৪) আল্লাহর ইবাদতের ক্ষেত্রে।


আখলাকে হামিদাহ বলতে কী বোঝায়?

মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার-আচরণ, চাল-চলন এবং স্বভাবের প্রকাশ ঘটে সেসবের সমষ্টি হলো আখলাক। আখলাক বা আচরণ কোনো কোনোটি প্রশংসনীয় আবার কোনোটি নিন্দনীয়। প্রশংসনীয় আচরণকে আখলাকে হামিদাহ বলা হয়। যেমন- সত্যবাদিতা, পিতামাতার সাথে সদ্ব্যবহার, শিক্ষকদের সম্মান করা, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহপাঠীদের সাথে সদাচরণ, বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ ইত্যাদি আখলাকে হামিদাহ।

Post a Comment

Previous Post Next Post