জৈব ও অজৈব পদার্থের গুণগত ও পরিমাণগত বিশ্লেষণে বিভিন্ন নমুনা বিভিন্ন পরিমাণে ব্যবহার করে যে পরীক্ষা বা গবেষণা কার্য সম্পন্ন করা হয় তাকে অ্যানালিটিক্যাল পদ্ধতি বলে।

HF কাঁচের ক্ষয় ঘটায় কেন?
HF একটি শক্তিশালী এসিড। এটি কাঁচের সাথে বিক্রিয়া করে কাঁচের ক্ষয় ঘটায়। কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে কাঁচকে ক্ষয়প্রাপ্ত করে। HF এসিড কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেটের (Na₂SiO₃) সাথে বিক্রিয়া করে দ্রবণীয় হাইড্রোফ্লোরো সিলিসিক এসিড (H₂SiF₆) তৈরি করে। ফলে কাঁচ ক্ষয়প্রাপ্ত হয়। বিক্রিয়াটি নিম্নরূপঃ-
Na₂SiO₃+6HF -----> 2NaF + SiF₄ + 3H₂O
SiF₄ + 2HF ----> H₂SiF₆

Post a Comment

Previous Post Next Post