ইউনিফেম (UNIFEM) জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা। ইউনিফেম বা জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বাংলাদেশের নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। নারীদের অধিকার আদায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। তাছাড়াও বাংলাদেশের নারীদের নিরাপদ শ্রম অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতেও এ সংস্থা কাজ করছে।
বিশ্ব খাদ্য সংস্থা (FAO) বলতে কি বুঝ?
সংস্থাটির পুরো নাম ‘দা ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দি ইউনাইটেড নেশনস’। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। ১৮৭টি দেশ এর সদস্য। এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে। সংস্থাটি সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে। ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়ন হচ্ছে ফাও-এর প্রধান লক্ষ্য।
Post a Comment