ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়।
ফকল্যান্ড স্রোত বলতে কী বোঝায়?
আটলান্টিক মহাসাগরে প্রবেশ করার পর কুমেরু স্রোতের একটি শাখা উত্তর দিকে বেঁকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার মধ্য দিয়ে উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এটি ফকল্যান্ড স্রোত নামে পরিচিত। এটি একটি শীতল স্রোত।
Post a Comment