প্রশ্ন-১। শব্দের তীব্রতা বলতে কী বোঝায়?
উত্তরঃ শব্দের তীব্রতা বলতে শব্দ সঞ্চালনের অভিমুখের সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় তাকে বোঝায়।
প্রশ্ন-২। 1J কাকে বলে?
উত্তরঃ একক ভরের বস্তুর ওপর 1N বল প্রয়োগে যদি তার 1m পরিমাণ সরণ ঘটে, তাকে 1J বলে।
প্রশ্ন-৩। প্রান্তিকবেগ বা অন্তবেগ কাকে বলে?
উত্তরঃ অভিকর্ষের প্রভাবে কোনো প্রবাহীর মধ্য দিয়ে গতিশীল কোনো বস্তু সর্বোচ্চ যে বেগে উপনীত হলে নিট বল শূন্য হয় এবং বস্তুটি সমবেগে চলতে থাকে, সে বেগকে প্রান্তিকবেগ বা অন্তবেগ বলে।
প্রশ্ন-৪। সরল ছন্দিত স্পন্দন কী?
উত্তরঃ যে স্পন্দন গতির ক্ষেত্রে সময়ের সাথে সাথে কণা সমূহের কম্পনের বিস্তার হ্রাস পেতে থাকে তাই সরল ছন্দিত স্পন্দন।
প্রশ্ন-৫। ত্রয়ী কাকে বলে?
উত্তরঃ তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4 : 5 : 6 হলে তাদের সমন্বয়ে যে সুরযুক্ত শব্দের উৎপত্তি হয় তাকে ত্রয়ী বলে।
প্রশ্ন-৬। অষ্টক কী?
উত্তরঃ মূল সুরের দ্বিগুণ কম্পাঙ্ক বিশিষ্ট উপসুরই অষ্টক।
প্রশ্ন-৭। উপসুর কাকে বলে?
উত্তরঃ স্বরের মধ্যে, মূল সুর বাদে অন্যসব সুর, যাদের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি, তাদেরকে উপসুর বলে।
প্রশ্ন-৯। রোধের উষ্ণতা সহগ কাকে বলে?
উত্তরঃ 0°C তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ঐ পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা সহগ বলে।
প্রশ্ন-১০। নিউটনের তৃতীয় গতিসূত্র কি?
উত্তরঃ নিউটনের তৃতীয় গতিসূত্র হলো– “প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।"
প্রশ্ন-১১। পরিবাহীর বিভব কাকে বলে?
উত্তরঃ একটি একক ধনাত্মক চার্জকে অসীম দূরত্ব থেকে কোন পরিবাহীর খুব কাছে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে ঐ পরিবাহীর বিভব বলে।
প্রশ্ন-১২। তাপ পরিবাহকত্ব কাকে বলে?
উত্তরঃ কোন পদার্থের একক পুরুত্ব ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন খণ্ডের দুই বিপরীত সমান্তরাল পৃষ্ঠের তাপমাত্রা এক কেলভিন হলে, প্রতি সেকেন্ডে এর উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয় তার মানকে ঐ পদার্থের পরিবাহকত্ব বলে।
প্রশ্ন-১৩। হিসটেরেসিস কী?
উত্তরঃ ফেরো চৌম্বক পদার্থকে চুম্বকায়নের সময় একটি বিশেষ ঘটনা লক্ষ্য করা যায় যা হিসটেরেসিস নামে পরিচিতি।
প্রশ্ন-১৪। অতিপরিবাহী কি?
উত্তরঃ অতিপরিবাহী বা সুপার-কন্ডাক্টার হল কিছু পদার্থের উপর অতিশৈত্যের প্রভাবে উদ্ভূত এমন পরিবাহী ধর্ম যাতে বিদ্যুত পরিবহনের রোধ শুন্য হয়ে যায়।
প্রশ্ন-১৫। দুটি বিন্দুর বিভব পার্থক্য 10V বলতে কী বুঝায়?
উত্তরঃ দুটি বিন্দুর বিভব পার্থক্য 10V বলতে বুঝায়, বিন্দুদ্বয়ের মধ্যে 1C চার্জ স্থানান্তরে 10J কাজ সম্পন্ন হয়।
প্রশ্ন-১৬। লেজার কি?
উত্তরঃ লেজার হলো একবর্ণী, প্রচণ্ড তীব্রতা ও শক্তিসম্পন্ন এবং সুসংহত আলোকরশ্মির বীম।
প্রশ্ন-১৭। মহাকর্ষ বলের আপেক্ষিক তীব্রতা কত?
উত্তরঃ মহাকর্ষ বলের আপেক্ষিক তীব্রতা 1।
প্রশ্ন-১৮। দুটি আহিত বস্তুর মধ্যে কোন বল বিদ্যমান?
উত্তরঃ দুটি আহিত বস্তুর মধ্যে কুলম্ব বল বিদ্যমান।
প্রশ্ন-১৯। কীভাবে প্লাজমা উৎপাদন করা যায়?
উত্তরঃ নিম্নচাপে গ্যাসকে উত্তপ্ত করার পর যখন পরমাণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় তখন এদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে এরা পরস্পরকে আয়নিত করে। এর ফলে প্লাজমা গঠিত হয়। সাধারণত, কোনো গ্যাসকে 50,000°C তাপমাত্রার উপরে উত্তপ্ত করলে সকল ইলেকট্রন পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে প্লাজমা গঠন করে।
প্রশ্ন-২০। শব্দোত্তর এবং শব্দেতর তরঙ্গ বলতে কি বুঝ?
উত্তরঃ যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20000 Hz এর চেয়ে বেশি তাকে শব্দোত্তর তরঙ্গ বলে। আর, যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 Hz এর চেয়ে কম তাকে শব্দেতর তরঙ্গ বলে।
Post a Comment