প্রশ্ন-১. তারে ইনসুলেশন গ্রেড কিসের উপর নির্ভর করে?
উত্তর : তারে ইনসুলেশন গ্রেড ভোল্টেজের উপর নির্ভর করে।
প্রশ্ন-২. আন্ডার গ্রাউন্ডে ক্যাবল বসানোকে কী বলে?
উত্তর : আন্ডার গ্রাউন্ডে ক্যাবল বসানোকে লেইন বলে।
প্রশ্ন-৩. ক্যাবল আর্মারড কিসের তৈরি?
উত্তর : ক্যাবল আর্মারড ইস্পাত বা ট্রেপ দিয়ে তৈরি।
প্রশ্ন-৪. ফ্লেক্সিবল কর্ড কোথায় ব্যবহৃত হয়?
উত্তর : ফ্লেক্সিবল কর্ড ঝুলানো বাতি ও পাখাতে ব্যবহৃত হয়।
প্রশ্ন-৫. সিটিএস এবং টিআরএস ক্যাবল কোথায় ব্যবহৃত হয় না?
উত্তর : স্থায়ী ও বাইরের খোলা জায়গায়।
প্রশ্ন-৬. পিভিসি ক্যাবলের তামার তারের উপর কিসের প্রলেপ দেওয়া হয়?
উত্তর : পলিভিনাইল ক্লোরাইড (PVC) এর প্রলেপ দেওয়া হয়।
প্রশ্ন-৭. ফ্লেক্সিবল ক্যাবলের জন্য উপযুক্ত ইনসুলেশন কিসের?
উত্তর : পলিভিনাইল ক্লোরাইড (PVC)।
প্রশ্ন-৮. পিভিসি ক্যাবল কোথায় বেশি ব্যবহৃত হয়?
উত্তর : হাউজ ওয়্যারিংয়ের কাজে পিভিসি ক্যাবল বেশি ব্যবহৃত হয়।
প্রশ্ন-৯. পিভিসি তারের উপর কিসের প্রলেপ দেওয়া হয়?
উত্তর : পিভিসি তারের উপর পলিভিনাইল ক্লোরাইড এর প্রলেপ দেওয়া হয়।
প্রশ্ন-১০. পিভিসি তারের সাইজ কিসের উপর নির্ভর করে?
উত্তর : পিভিসি তারের সাইজ তারের কারেন্ট বহন ক্ষমতা, অনুমোদিত ভোল্টেজ ড্রপ, তাপমাত্রা ও তারের উপাদানের উপর নির্ভর করে।
প্রশ্ন-১১. ওয়্যারগেজ দ্বারা সরাসরি তারের কী পরিমাপ করা হয়?
উত্তর : তারের গেজ নম্বর বা ডায়ামিটার বা তারের সাইজ।
প্রশ্ন-১২. ক্যাবল তারের সাইজ কিসের উপর নির্ভর করে?
উত্তর : ক্যাবল তারের সাইজ কোর সংখ্যা, খেইয়ের সংখ্যা, তারের ব্যাস ও কারেন্ট প্রবাহের উপর নির্ভর করে।
Post a Comment