যেকোনো একটি পরিবেশের অজীব ও জীব উপাদানগুলোর মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে উঠে তাকে বাস্তুতন্ত্র (Ecosystem) বলে।
বাস্তুতন্ত্রের উপাদান (Ecosystem components)
যে কোনো বাস্তুতন্ত্রের প্রধান উপাদান দু'টি। যার একটি হচ্ছে জড় উপাদান এবং অপরটি জীব উপাদান।
- জড় উপাদান : মাটি, অক্সিজেন, নাইট্রোজেন, পানি, সৌরশক্তি, হিউমাস ইত্যাদি হচ্ছে জড় উপাদান। এর মধ্যে মাটি, অক্সিজেন, নাইট্রোজেন ও পানি হচ্ছে অজৈব উপাদান, হিউমাস জৈব উপাদান এবং সৌরশক্তি ভৌত উপাদান।
- জীব উপাদান : সবুজ উদ্ভিদ, ইঁদুর, সাপ, ময়ূর, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি হচ্ছে জীব উপাদান। এর মধ্যে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। আর পরভোজী খাদকের মধ্যে রয়েছে ইঁদুর, সাপ ও ময়ূর। এছাড়া ব্যাকটেরিয়া ও ছত্রাক হচ্ছে বিয়োজক।
Post a Comment