সবল এসিড : যে সকল এসিড জলীয় দ্রবণে সম্পুর্নরুপে আয়নিত হয় তাদেরকে সবল এসিড বলে। যেমন- হাইড্রোক্লোরিক এসিড (HCl)। এটি প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে H+ ও Cl- আয়ন উৎপন্ন করে।
দুর্বল এসিড : যেসব এসিড জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে তাদেরকে দুর্বল এসিড বলে। সকল জৈব এসিড দুর্বল এসিড। যেমন : এসিটিক এসিড বা ইথানয়িক এসিড (CH₃COOH), সাইট্রিক এসিড (C6H8O7) ইত্যাদি। তবে কিছু এসিড আছে যেমন : কার্বনিক এসিড (H₂CO₃), যা জৈব এসিড না হলেও দুর্বল এসিড।
Post a Comment