কোন ব্যক্তি, বস্তু বা পদার্থের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। একে সাধারণত E দ্বারা প্রকাশ করা হয়। বস্তু সর্বমোট যতখানি কাজ করতে পারে তা-ই হচ্ছে বস্তুর শক্তির পরিমাণ। অর্থাৎ শক্তির পরিমাণ = বস্তু দ্বারা কৃত কাজের পরিমাণ = বল × বলের দিকে বস্তুর সরণের উপাংশ।
যার কাজ করার সামর্থ্য যত বেশি তার শক্তিও তত বেশি। শক্তি একটি অদিক বা স্কেলার রাশি।
একক: শক্তির একক জুল (J)।


পদার্থ ও শক্তির মধ্যে পার্থক্য কি?

পদার্থের ভর আছে। অপরদিকে, শক্তির ভর নাই। পদার্থ স্থান দখল করে অবস্থান করে। কিন্তু শক্তি স্থান দখল করে না। বাতাস, পানি ইত্যাদি পদার্থ। আর তাপ, আলো, বিদ্যুৎ হচ্ছে শক্তি।

Post a Comment

Previous Post Next Post