নেসলার দ্রবণ হল পটাশিয়াম মারকিউরিক আয়োডাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রাইডের ক্ষার মিশ্রিত দ্রবণ।


উর্টজ বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন?

উর্টজ বিক্রিয়ায় শুষ্ক ইথার দ্রাবক হিসেবে কাজ করে বিধায় শুষ্ক ইথার ব্যবহৃত হয়। বিক্রিয়কদ্বয়ের একে অপরের সংস্পর্শে আসা হল বিক্রিয়ার অন্যতম পূর্বশর্ত। উর্টজ বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম ধাতু বিক্রিয়া করে। এক্ষেত্রে, Na বিকারক হিসেবে ক্রিয়া করে। কিন্তু, শুধু কঠিন Na ও অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে না। শুষ্ক ইথার দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়ে বিক্রিয়কদ্বয়কে একে অপরের সংস্পর্শে আসতে ও সংঘর্ষে সাহায্য করে। এতে অ্যালকেন তৈরি হয়। উর্টজ বিক্রিয়ায় শুষ্ক ইথার দ্রাবক হিসেব ব্যবহৃত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Post a Comment

Previous Post Next Post