পিকরিক এসিড হচ্ছে তিক্ত স্বাদযুক্ত হালকা হলুদ বর্ণের কঠিন কেলাস আকারের যৌগ। এর রাসায়নিক সংকেত হলো C6H3N3O7। পিকরিক এসিডের গলনাঙ্ক ১২২°C। ঠান্ডা পানিতে এটি প্রায় অদ্রবণীয়। কিন্তু গরম পানি ও অ্যালকোহলে সহজে দ্রবণীয়।
বিস্ফোরক যৌগ প্রস্তুতিতে, পশমী ও রেশমী বস্ত্রের রঞ্জন শিল্পে এবং পোড়া ক্ষতের জ্বালা ও পচন নিবারণে বার্নল মলম নামে পিকরিক এসিড ব্যবহৃত হয়।নাইট্রিক এসিডকে বাদামী বোতলে রাখা হয় কেন?
বিয়োজিত হয়ে বাদামী বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করার প্রবণতার কারণে নাইট্রিক এসিডকে বাদামী বর্ণের বোতলে রাখা হয়। বর্ণহীন কাঁচের বোতলে রাখা হলে আলোর উপস্থিতিতে নাইট্রিক এসিডের বিয়োজনের হার বেড়ে যায় বিধায় তা বাদামী বর্ণের বোতলে সংরক্ষণ করা হয়।

Post a Comment