... গানিতিকভাবে 'নট' বা গিঁট কাকে বলা হয়।
গাণিতিক 'নট' গণিতের টপোলজি নামক বিশেষ একটি ধারার অংশ। সহজ কথায়, কোনো বস্তুকে না ভেঙ্গে সেটির আকার বিকৃত করলে, মোচড়ালে এবং প্রসার ঘটালে ঐ বস্তুটি কোন পরিস্থিতিতে কী ধরণের ব্যবহার করে - সেটি নিয়ে গবেষণা করা হয় টপোলজিতে। নট থিওরি টপোলজির একটি শাখা। বাস্তব জীবনের উদাহরণগুলোর চেয়ে 'নট' এর সমস্যার পার্থক্য হলো, এর শেষভাগ একসাথে যুক্ত থাকে। সবচেয়ে সরল ধরণের 'নট' জাতীয় সমস্যাগুলোও একটি আংটির মত আকারে থাকে, যেটিকে একত্রিত করা যায় না। সেভিল বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিকস ইনস্টিটিউটের মারিথানিয়া সিলভেরো বলেন, "এই ধরণের সমস্যায় সাধারণভাবে একটি দড়ির কথা চিন্তা করা হয়।"
কয়েক দশক যাবৎ কনওয়ে নটের জট খুলতে পারেননি গণিতবিদরা।
"এই দড়িটিকে আমরা কতভাবে বিকৃত করতে পারি, সেই বিষয়টি গবেষণা করে 'নট' থিওরি।" "অন্যভাবে দেখলে, আমরা বোঝার চেষ্টা করি এই দড়িটিকে আমরা কীভাবে পাকাতে, মোড়াতে, ভাঁজ করতে, প্রসারিত করতে, সঙ্কুচিত করতে পারবো। যেটা আমরা করতে পারবো না, তা হলো দড়িটি কাটা।" বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে টপোলজির প্রয়োগ রয়েছে এবং অর্থনৈতিক মডেলের গতিপ্রকৃতি থেকে শুরু করে ডিএনএ অণুর আকৃতি পর্যন্ত বিষয় নিয়ে গবেষণা করা হয় থাকে টপোলজি প্রয়োগের মাধ্যমে।

Post a Comment