মজার ধাঁধা  ।





একটি মজার ধাঁধা দেখুন। তিন বন্ধু গাছের নিচে ঘুমিয়ে আছেন। একটি বানর এসে তাদের প্রত্যেকের মুখে রং দিয়ে বিচিত্র ধরনের দাগ এঁকেটেকে দিয়ে গেল। ঘুম থেকে উঠে তিন বন্ধুর প্রত্যেকেই অপর দুই বন্ধুর চেহারা দেখে হাসতে লাগলেন। কিছুক্ষণ পর প্রথম বন্ধু হাসি বন্ধ করে চুপ করে গেলেন। বলুন তো কেন? কারণ ভাবলেন দ্বিতীয় বন্ধু যদি দেখতেন তার মুখে দাগ নেই, তাহলে দ্বিতীয় বন্ধু নিশ্চয়ই তৃতীয় বন্ধুকে হাসতে দেখে অবাক হতেন। কারণ প্রথম বন্ধুর মুখে যদি দাগ না থাকে আর দ্বিতীয় বন্ধু তো ধরেই নিয়েছেন তার নিজের মুখে দাগ নেই, তাহলে তো তৃতীয় বন্ধুর হাসার কথা নয়! প্রথম ও দ্বিতীয় দুই বন্ধুর কারও মুখে দাগ না থাকত তাহলে তৃতীয় বন্ধু হাসবেন কেন? অথচ তৃতীয় বন্ধুকে হাসতে দেখে দ্বিতীয় বন্ধু অবাক হচ্ছেন না। তাই প্রথম বন্ধু বুঝলেন তার নিজের মুখেও দাগ আছে। এ জন্যই তিনি চুপ করে গেলেন।  গণিতের আরেকটি সমস্যার সহজ সমাধান দেখুন। চারটি ক্রমিক সংখ্যার যোগফল ৩০। বলতে হবে সংখ্যা চারটি কত। এর উত্তরের জন্য আমরা প্রথমে সংখ্যা চারটির সম্ভাব্য গড় কত হতে পারে তা বের করি। গড় ৭ ও ৮-এর মাঝামাঝি। সুতরাং ক্রমিক সংখ্যা চারটি নিশ্চয়ই ৬, ৭, ৮ ও ৯। এদের যোগফল ৩০। গড় ৭ দশমিক ৫।  এ সপ্তাহের ধাঁধা  আপনি বিস্কুট কিনতে গেলেন। দোকানি বললেন দাম ২০% বেড়ে ১২০ টাকা হয়েছে। আপনি বললেন না, না, ২০% কমাতে হবে। দোকানি ১২০ টাকার ওপর ২০% কমিয়ে দাম নিলেন। বলুন তো এতে কার লাভ হলো?

Post a Comment

Previous Post Next Post