কশেরুকা হচ্ছে মানবদেহের মেরুদন্ডের অংশবিশেষ। কশেরুকা অস্থি এবং হায়ালিন তরুনাস্থি মিলে গঠিত জটিল কাঠামো যা প্রজাতিভেদে কিছুটা ভিন্ন হতে পারে। মানবদেহে সর্বমোট ৩৩ টি কাশেরুকা থাকে। কশেরুকার বড় অংশটিকে দেহ বলে এবং এর মধ্যের অংশকে সেন্ট্রাম বলে।


রাফেজযুক্ত খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

রাফেজযুক্ত খাদ্য দেহের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাফেজযুক্ত খাদ্য পৌষ্টিকনালির ভেতর দিয়ে সরাসরি স্থানান্তরিত হয়ে পরিপাকে সহায়তা করে। দেহে পানি শোষণ এবং শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে এ ধরনের খাবার সহায়তা করে। এছাড়া রাফেজযুক্ত খাদ্য দেহে কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিস প্রভৃতি রোগ প্রতিরোধ করতে সক্ষম। সুতরাং রাফেজযুক্ত খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post