প্রশ্ন-১১। গৃহ সঞ্চয়ী হিসাব কি?
উত্তরঃ ব্যাংক যে সঞ্চয়ী হিসাবের মাধ্যমে জনগণকে ঘরে বসে অর্থ সঞ্চয়ের সুবিধা দেয় তাকে গৃহ সঞ্চয়ী হিসাব বলে। সাধারণত দরিদ্র ও অশিক্ষিত জনগােষ্ঠির মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করার জন্য এ ধরনের হিসাব পরিচালনা করা হয়।
প্রশ্ন-১২। অনাবাসিক হিসাব কাকে বলে?
উত্তরঃ দেশীয় নাগরিক বিদেশে অবস্থানকালে দেশের কোন ব্যাংকের শাখায় যে সঞ্চয়ী বা স্থায়ী হিসাব খােলে তাকে অনাবাসিক হিসাব বলে। এ হিসাব দেশীয় মুদ্রায় পরিচালিত হয়।
প্রশ্ন-১৩। বৈদেশিক মুদ্রা হিসাব কি?
উত্তরঃ বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকগণ যে হিসাবে বৈদেশিক মুদ্রা আমানত হিসাবে জমা করে তাকে বৈদেশিক মুদ্রা হিসাব বলে। এই হিসাব বিদেশী মুদ্রায় পরিচালিত হয়।
প্রশ্ন-১৪। ডক রসিদ কাকে বলে?
উত্তরঃ রপ্তানির উদ্দেশ্যে পণ্য-দ্রব্য বন্দরে উপস্থাপন করলে ডক কর্তৃপক্ষ তা বুঝে নিয়ে রপ্তানিকারক বা তার প্রতিনিধিকে যে রসিদ প্রদান করে, তাকে ডক রসিদ বলে।
প্রশ্ন-১৫। GDP কি?
উত্তরঃ কোনাে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনাে দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যের সমষ্টিই হলাে GDP বা মােট জাতীয় উৎপাদন।
প্রশ্ন-১৬। অর্থনীতির ক্ষেত্রে PPP কি?
উত্তরঃ PPP (Purchasing Power Parity) হলাে বিভিন্ন দেশের মধ্যে মুদ্রার প্রকৃত ক্রয়ক্ষমতা পরিমাপের জনপ্রিয় সূচক বা তত্ত্বীয় পদ্ধতি। এ তত্ত্ব অনুসারে দুটি মুদ্রার দীর্ঘমেয়াদি স্থায়ী বিনিময় হারই মূলত এ দুই মুদ্রার ক্রয়ক্ষমতার হার।
প্রশ্ন-১৭। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
উত্তরঃ যে ব্যাংক দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলাে নিয়ন্ত্রণ করে, দেশে মুদ্রা প্রচলন করে এবং সরকারের আর্থিক প্রতিনিধি ও পরামর্শদাতা হিসাবে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
প্রশ্ন-১৮। কালাে টাকার উৎসগুলাে কী কী?
উত্তরঃ কালাে টাকার প্রধান উৎসগুলাে হচ্ছে কর ফাঁকি, ঘুষ, দুর্নীতি এবং চোরাচালান। তাছাড়া ওভার ইনওয়েসিং, আন্ডার ইনভয়েসিং, ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেওয়া, চাঁদাবাজি, মজুতদারিও কালাে টাকার মধ্যে পড়ে।
প্রশ্ন-২০। মুদ্রাসংকোচন কি?
উত্তরঃ যখন কোনাে দেশে দ্রব্যের যােগান অপেক্ষা অর্থের যােগান কম হয় তখন মূল্যস্তর হ্রাস পায়। মূল্যস্তরের এ হ্রাসকে মুদ্রা-সংকোচন বলা হয়।
Post a Comment