কোনো পদার্থে উপস্থিত অণু বা পরমাণুর সংখ্যাকে অ্যাভোগেড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে মোল সংখ্যা বলে।
রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। দ্রব ও দ্রাবক কাকে বলে?
উত্তরঃ দ্রবণে সাধারণত যেটি কম পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত হয় তাকে দ্রব বলে। আর যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে।
প্রশ্ন-২। বিস্ফোরক দ্রব্য কাকে বলে?
উত্তরঃ যে দ্রব্য নিজে নিজেই বিক্রিয়া করতে পারে এবং অস্থিত অবস্থায় থাকে তাকে বিস্ফোরক দ্রব্য বলে।
প্রশ্ন-৩। রসায়নকে কেন্দ্রীয় বিজ্ঞান বলা হয় কেন?
উত্তরঃ বিজ্ঞানের সব শাখার সাথে রসায়নের নিবিড় সম্পর্ক রয়েছে। মেডিকেল সাইন্সে জীবনের রহস্য বুঝতে, রোগ-ব্যাধির কারণ অনুসন্ধান, এর নিরাময় এবং পথ্য নিরূপণে রসায়ন অগ্রণী ভূমিকা পালন করে। পদার্থবিজ্ঞান মূলত কাজ করে বস্তু নিয়ে, যা পরমাণু ও অণু দ্বারা গঠিত। সুতরাং পদার্থবিজ্ঞানে নিখুঁত জ্ঞান চর্চার জন্য রসায়নের সহায়তা দরকার। কম্পিউটার বিজ্ঞানের মূলে রয়েছে সেমিকন্ডাক্টর ও কম্পিউটার চিপস এবং LCD যাতে প্রয়োজন হয় তরল স্ফটিক। এগুলোর প্রস্তুতি ও বিশোধনে রসায়ন মূখ্য ভূমিকা পালন করে। এ সব কারণেই রসায়নকে কেন্দ্রীয় বিজ্ঞান বলা হয়।
প্রশ্ন-৪। থার্মোপ্লাস্টিক পলিমারকে কেন সহজে বর্ধিতকরণ, বাঁকানো ও গলানো এবং তাপ দেওয়া যায়?
উত্তরঃ থার্মোপ্লাস্টিক পলিমার শিকলের কার্বনসমূহের মধ্যে শক্তিশালী বন্ধন গঠিত হয় কিন্তু পার্শ্ববর্তী শিকলসমূহের মধ্যে দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই শিকলগুলো একটি অপরটির উপর দিয়ে চলাচল করতে পারে। ফলে এ জাতীয় পলিমারকে সহজে সম্প্রসারিত, বাঁকানো ও তাপ প্রয়োগে গলানো যায়। যেমন– পলিথিন, PVC ইত্যাদি।
প্রশ্ন-৫। এক মোলার দ্রবণ কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট তাপমাত্রায় ১ লিটার দ্রবণের মধ্যে যদি এক মোল দ্রব দ্রবীভূত থাকে তবে, ঐ দ্রবণকে এক মোলার দ্রবণ বলে।
প্রশ্ন-৬। রেকটিফাইড স্পিরিট কাকে বলে?
উত্তরঃ 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে।
প্রশ্ন-৭। দুই এর নিয়ম কাকে বলে?
উত্তরঃ বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন আদান-প্রদান এবং শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে ২টি ইলেকট্রনের বিন্যাস লাভ করাকে দুই এর নিয়ম বলে।
Post a Comment