শিল্পক্ষেত্রে ইথানলের গুরুত্বঃ
অন্যান্য অ্যালকোহলসমূহের তুলনায় ইথানলের গুরুত্ব শিল্পক্ষেত্রে অত্যধিক। (i) নানা প্রকার পানীয় যেমন— বিয়ার, হুইস্কি, ব্র্যান্ডি, জিন প্রস্তুত করতে ইথানল ব্যবহৃত হয়। (ii) মিথিলেটেড স্পিরিট, বিভিন্ন ধরনের রং, ওষুধ, সুগন্ধি, কৃত্রিম রাবার ও শেভিং লোশন তৈরি করতে এটি ব্যবহৃত হয়। (iii) গালা, রজন ইত্যাদির দ্রাবকরূপে ইথানলের ব্যবহার আছে। (iv) পেট্রোলের সাথে মিশ্রিত করে মোটরের জ্বালানিরুপে, তরল অক্সিজেনের সাথে মিশ্রিত করে রকেটের জ্বালানিরুপে এবং গাড়ির বিকিরকের জন্য জমাট প্রতিরোধক হিসেবে ইথানল বহুল ব্যবহৃত হয়।

Post a Comment