জীবের ক্ষতিকারক জিনকে অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপনকে জিন থেরাপি (Gene therapy) বলে। কিছু মারাত্মক রোগ যেমন: ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, হিমোফিলিয়া এবং এইডস ইত্যাদি রোগের চিকিৎসায় জিন থেরাপি দেওয়া হয়।
জিন থেরাপি ২ প্রকার। যথা: ১. জার্ম-লাইন থেরাপি; ২. সোমাটিক সেল থেরাপি।
সহজাত আচরণ বলতে কি বুঝ?
সহজাত আচরণ হচ্ছে এমন আচরণ যা জন্মগত পাওয়া অর্থাৎ স্বতস্ফূর্তভাবে প্রাপ্ত ও সুনির্দিষ্ট কাজ সম্পাদনকারী আচরণ। পরিবেশের হঠাৎ পরিবর্তনে প্রজাতির অস্তিত্ব বাঁচাতে সাড়া হিসেবে এ আচরণের প্রকাশ ঘটে। একটি প্রজাতির সকল সদস্যে সহজাত আচরণ এক রকম হয়। যেমন– তরুণ বা বয়স্ক সব বয়সের বাবুই পাখি ডিমপাড়ার সময় হলে যে সুনিপুন কারিগরি জ্ঞানে বাসা বুনে সেটি সহজাত আচরণ। এ আচরণ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়।
Post a Comment